সারাদেশ

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, ৩ জনের মৃত্যু

আপডেট: এপ্রি ২৮, ২০২৬ : ০৪:৫৩ এএম
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, ৩ জনের মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে চুনতি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। হতাহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!