রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামে স্বামীর মৃত্যুর মাত্র ১৩ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গ্রামের ভ্যানচালক মিঠু খান (৫০)। তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মঙ্গলবার (৫ মে) দুপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে স্ত্রী হেনা বেগম (৪৫) অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি ঘটে। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে বিকেল ৪টার দিকে তিনি মারা যান।
স্থানীয়দের ধারণা, স্বামীর মৃত্যুতে গভীর মানসিক আঘাত ও শোক থেকেই হেনা বেগমের শারীরিক অবস্থার অবনতি ঘটে। স্থানীয় ইউপি সদস্য আকরাম খান বলেন, “স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অতিরিক্ত শোকেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।” একই পরিবারের দুইজনের পরপর মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোক ও নীরবতা বিরাজ করছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!