সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

আপডেট: মে ০৯, ২০২৬ : ০৬:১১ এএম
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জিরো টলারেন্স নীতিতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ও অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হচ্ছে।

এ বিষয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, কুড়িগ্রাম সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও সজাগ অবস্থানে রয়েছে। ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!