সারাদেশ

চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

আপডেট: মে ০৯, ২০২৬ : ০৬:২৯ এএম
চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ শনিবার (৯ মে) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মারসা পরিবহনের দুই বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহেনা বেগম (৬০) চট্টগ্রামের পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকার বাসিন্দা। তিনি বদিউল আলমের স্ত্রী। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চট্টগ্রাম জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

আরএস-রাসেল 

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!