সারাদেশ

চট্টগ্রামে হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার প্রায় ৯৪ শতাংশ শিশু

আপডেট: মে ১৩, ২০২৬ : ০৪:৩২ এএম
চট্টগ্রামে হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার প্রায় ৯৪ শতাংশ শিশু

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার প্রায় ৯৪ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় তিনি এ তথ্য জানান।

মেয়র বলেন, সিটি করপোরেশন এলাকায় ৩ লাখ ২৮৫ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত ২ লাখ ৭৯ হাজার ৫২০ শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৯৩ দশমিক ৮ শতাংশ।

তিনি আশা প্রকাশ করে বলেন, ক্যাম্পেইনের বাকি দিনগুলোতে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। একই সঙ্গে একটি শিশুও যেন টিকার বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

মেয়র আরও বলেন, চাকরিজীবী অভিভাবকদের সুবিধার্থে সান্ধ্যকালীন টিকাদান কার্যক্রম চালু রাখতে হবে। পাশাপাশি বাদ পড়া শিশুদের শনাক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে তালিকা প্রস্তুত ও মাইকিংয়ের ব্যবস্থা করতে হবে।

সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা বক্তব্য দেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!