সারাদেশ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

আপডেট: মে ২৪, ২০২৬ : ০৬:২৭ এএম
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধারকাজ শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করে পুলিশ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!