চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১২টি বসতঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হালিশহরের আই ব্লকের ৪ নম্বর লেইনের একটি বস্তিতে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, আগুনে বস্তির ১০ থেকে ১২টি ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ঘরগুলোর বেশির ভাগ মালামালও আগুনে নষ্ট হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো একটি ঘরের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, আগুনে ১২ থেকে ১৩টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করা হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!