কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী একটি বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ফেনীর দিকে যাচ্ছিল মদিনা পরিবহনের একটি বাস। ছুপুয়া এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মিয়া বাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!