বাগেরহাটের মোংলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের মধ্যে ৫ থেকে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মোংলা–খুলনা মহাসড়কের দিগরাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে মোংলাগামী একটি যাত্রীবাহী বাস দিগরাজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আহত হন।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধার অভিযান শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!