সারাদেশ

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

আপডেট: জুন ১৯, ২০২৬ : ০৪:২৩ এএম
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঘমারা গয়াসি হাওরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামালপুর গ্রামের ছাবির আহমদ (৪০), হামিদ মিয়া (৪৫) ও কাবিল মিয়া (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বড়শি দিয়ে মাছ ধরতে হাওরে যান ওই তিন জেলে। দুপুরের দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁরা গুরুতর আহত হন। পরে তাঁদের মৃত্যু হয়।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে দুজনের মরদেহ উদ্ধার করে। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে অপরজনের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, নিহতদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় এবং বজ্রপাতেই তাঁদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!