সারাদেশ

বগুড়ায় ভটভটি উল্টে গরু ব্যবসায়ীসহ নিহত ২

আপডেট: জুলা ০৫, ২০২৬ : ০৫:৪২ এএম
বগুড়ায় ভটভটি উল্টে গরু ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ার নন্দীগ্রামে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে গরু ব্যবসায়ী ও এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার থালতা ভগবানবাজার স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নাটোরের সিংড়া উপজেলার লিংগাইন নতুনপাড়া এলাকার আকতারুল ইসলাম (৪০) এবং বগুড়ার কাহালু উপজেলার পুরসর মধ্যপাড়া এলাকার শফিকুল ইসলাম (৭০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সাতজন গরু ব্যবসায়ী জয়পুরহাট থেকে ভটভটিতে করে গরু নিয়ে নাটোরের সিংড়ার দিকে যাচ্ছিলেন। পথে নন্দীগ্রাম উপজেলার থালতা ভগবানবাজার স্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটিটি সড়কে উল্টে যায়।

এ সময় সড়কের পাশে থাকা সাইকেল আরোহী শফিকুল ইসলামও নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী আকতারুল ইসলাম ও সাইকেল আরোহী শফিকুল ইসলামের মৃত্যু হয়।

কুমিড়া পণ্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!