সারাদেশ

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে ৫১৭ জন গ্রেপ্তার

আপডেট: সেপ্টে ১৫, ২০২৬ : ০৫:২১ এএম
চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে ৫১৭ জন গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলা ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে নিয়মিত মামলায় ৩৫৭ জন এবং মাদক মামলায় ১৬০ জন রয়েছেন।

সোমবার চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, নিয়মিত মামলায় গ্রেপ্তার ৩৫৭ জনের মধ্যে পূর্ববর্তী মামলায় ৬০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৩ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৪ জন, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৭ জন, পরোয়ানামূলে ১১৯ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জন রয়েছেন। এ ছাড়া নিয়মিত মামলায় আরও ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে ১৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৪৬ জন মাদক ব্যবসায়ী, ৩ জন মাদক বহনকারী এবং ১৫৭ জন মাদকসেবী রয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদক ব্যবসায়ীদের মধ্যে যারা নিয়মিত ও অন্যান্য মামলায় অন্তর্ভুক্ত, তাঁদেরও এই হিসাবে রাখা হয়েছে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৩১ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং ৩৭টি মামলা করা হয়েছে।

অভিযানকালে ১২ হাজার ৪০৪টি ইয়াবা ট্যাবলেট, ৫২ কেজি ৭৬৭ গ্রাম গাঁজা, ৩৭৪ লিটার চোলাই মদ, ৪ বোতল বিদেশি মদ ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে। জনস্বার্থে পরিচালিত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!