সারাদেশ

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবির ৫ প্লাটুন মোতায়েন

আপডেট: নভে ০১, ২০২৬ : ০৫:৫২ এএম ৪ ০
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবির ৫ প্লাটুন মোতায়েন

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের কালিয়াকৈরের পোশাক কারখানার শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কালিয়াকৈর, সফিপুর ও আশপাশের এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাঁচ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। পরে সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরাও মহাসড়কের দিকে আসতে থাকেন।

গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আপাতত পাঁচ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি বিবেচনায় বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে।

তিনি আরও জানান, কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি শিল্প পুলিশের সঙ্গে কাজ করবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!