সারাদেশ

জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

আপডেট: নভে ০৭, ২০২৬ : ০৬:১৮ এএম ২ ০
জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মেলান্দহের শিমুলতলী থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে আসছিল একটি মোটরসাইকেল। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেলের দুই আরোহী।

পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও চালককে আটক করা হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরএস--রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!