জেলার নিয়ামতপুর উপজেলায় আজ দু'টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (২০) ও নুরুল ইসলাম (১৯) নামের দুই তরুণের মৃত্যু হয়েছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের সাংগৈল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান জেলার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের মুশিন্দা শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে। অন্যদিকে, নিহত নুরুল ইসলাম একই ইউনিয়নের সাংগৈল গ্রামের মৃত মনির প্রধানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নিয়ামতপুর উপজেলার মুশিন্দা শালবাড়ী থেকে শিবপুরগামী সড়কে সাংগৈল ও মোহাম্মদপুর গ্রামের মাঝামাঝি এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির দুইটি মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেলের আরোহী হাবিবুর রহমান ও নুরুল ইসলাম নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে দু’জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!