চলতি এপ্রিল মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ে প্রবাসী আয় ১৪.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৫৭৮ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ২৫১ মিলিয়ন ডলার। সেই তুলনায় এবার প্রবাহে উল্লেখযোগ্য উত্থান লক্ষ্য করা যাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু এপ্রিল নয়, পুরো অর্থবছর জুড়েই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা মোট ২৮ হাজার ৭৮৭ মিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন।
অন্যদিকে, আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২৪ হাজার ৩৬ মিলিয়ন ডলার। অর্থাৎ বছরের হিসাবেও রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে।
অর্থনীতিবিদরা বলছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ এবং প্রণোদনা কার্যক্রমের ফলে প্রবাসী আয় বাড়ছে। এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!