বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সাইফুল ইসলামকে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারের স্থলাভিষিক্ত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
প্রজ্ঞাপনে বলা হয়, রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাইফুল ইসলামকে তিন বছরের জন্য পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!