দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমায় বাজারে নেতিবাচক প্রবণতা দেখা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মাধ্যমে বাজারে মোট লেনদেন দাঁড়ায় ৯৫৬ কোটি ১ লাখ ৩ হাজার ২১৫ টাকা। বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৫.৬১ পয়েন্ট কমে ৫৩০০.৫৭ পয়েন্টে নেমে এসেছে। একই সময়ে ডিএসই-৩০ সূচক ৮.৫৬ পয়েন্ট কমে ২০১৭.৭৪ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ডিএসইএস ৮.৫৪ পয়েন্ট কমে ১০৫৬.৬৭ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০২টির শেয়ার দর বেড়েছে, ২২৩টির কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, তৌফিকা ফুডস, ডমিনেজ স্টিল, শাহজিবাজার পাওয়ার, পিপলস ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, এশিয়াটিক ল্যাব ও খান ব্রাদার্স পিপি।
দর বৃদ্ধির শীর্ষে ছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স, বিজিআইসি, এবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, শাহজিবাজার পাওয়ার, প্রগতি ইন্স্যুরেন্স ও ডরিন পাওয়ার।
অন্যদিকে দর পতনের শীর্ষে রয়েছে মেঘনা সিমেন্ট, ইস্টার্ন কেবলস, তুং হাই নিটিং, জিএমআই সিরামিকস, হামিদ ফ্যাব্রিকস, এপেক্স ফুডস, মির আখতার, এপেক্স স্পিনিং, বেঙ্গল উইন্ডসর ও সাউথইস্ট ব্যাংক।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!