অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে নজরুল ইসলামের পদোন্নতি

আপডেট: মে ০৪, ২০২৬ : ০৬:০২ এএম
বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে নজরুল ইসলামের পদোন্নতি

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলামকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ–১ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়, পদোন্নতির আগে তিনি বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগে কর্মরত ছিলেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি স্বপদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নজরুল ইসলাম ২০২১ সালের অক্টোবর থেকে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এটি অর্থ মন্ত্রণালয়ের অধীন স্কিলস ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং ইউনিটের মাধ্যমে পরিচালিত একটি প্রকল্প, যা দেশে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে কাজ করছে।

এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ইন্সপেকশন বিভাগ এবং ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী নজরুল ইসলাম পরবর্তীতে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে ব্যাংকিং ও ফাইন্যান্সে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি নেন। পাশাপাশি তিনি জার্মানি থেকে সনদপ্রাপ্ত রিস্ক ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ (CERM) ডিগ্রি অর্জন করেছেন। নজরুল ইসলামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায়।
 

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!