অর্থনীতি

কমলো সোনার দাম

আপডেট: মে ০৫, ২০২৬ : ০৪:৫০ এএম
কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

এতে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। সোমবার (৪ মে) এই মানের সোনার ভরি ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

মঙ্গলবার (৫ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমার কারণে স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী—

* ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা
* ১৮ ক্যারেট ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা
* সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা বহাল রয়েছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারিত আছে।

বাজুসের তথ্যমতে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামার প্রভাব দেশের বাজারেও পড়ছে। বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবেও আগে সোনার দাম বৃদ্ধি পেয়েছিল, পরে তা ধীরে ধীরে সমন্বয় হচ্ছে।

আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী সংস্থা গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা গেছে, বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম প্রায় ৪ হাজার ৫০০ ডলারে নেমে এসেছে। এর আগে জানুয়ারিতে এটি ৫ হাজার ডলারের ওপরে উঠেছিল।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!