অর্থনীতি

মে মাসের প্রথম চার দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৬.৩ শতাংশ

আপডেট: মে ০৬, ২০২৬ : ০৫:২১ এএম
মে মাসের প্রথম চার দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৬.৩ শতাংশ

মে মাসের প্রথম চার দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ে প্রবাসী আয় এসেছে ৪৫৬ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৬ দশমিক ৩ শতাংশ বেশি।

গত বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ৩১২ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রবাসী আয়ের ধারাবাহিক বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা প্রেরণে আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের ব্যবহার বাড়ায় রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৪ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৯ হাজার ৭৮৯ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৪ হাজার ৮৪৯ মিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখা এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!