চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের আয় ও মুনাফা দুটোই বেড়েছে। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ গতকাল বুধবার চলতি হিসাব বছরের জানুয়ারি–মার্চ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে। পরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তা প্রকাশ করা হয়।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে লিন্ডে বাংলাদেশের আয় হয়েছে ৫৯ কোটি ২০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৫৫ কোটি ৪ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে প্রায় ৭ দশমিক ৫৬ শতাংশ।
একই সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১০ কোটি ৯৯ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮ কোটি ৫ লাখ টাকা। অর্থাৎ নিট মুনাফা বেড়েছে ৩৬ দশমিক ৪৮ শতাংশ।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ২২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ২৯ পয়সা।
চলতি বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৭ টাকা ৫৩ পয়সা।
এর আগে ২০২৫ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেয় লিন্ডে বাংলাদেশের পরিচালনা পর্ষদ। ওই বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ২২ টাকা ৬০ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ২১০ টাকা ৩১ পয়সা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!