দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের (বিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার এ রিজার্ভের হিসাব প্রকাশ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) অনুযায়ী হিসাব করলে ব্যবহারযোগ্য বা নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে দুটি পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের তথ্য প্রকাশ করে। এর মধ্যে মোট (গ্রস) রিজার্ভের পাশাপাশি আইএমএফের বিপিএম৬ মানদণ্ড অনুযায়ী ব্যবহারযোগ্য রিজার্ভের তথ্যও আলাদাভাবে তুলে ধরা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!