চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশের রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমকি ৪ শতাংশ বেড়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিরা এই সময়ে দেশে মোট ১১ হাজার ৯৮৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১০ হাজার ৪৭৮ মিলিয়ন মার্কিন ডলার।
এছাড়া নভেম্বরের প্রথম তিন দিনেও রেমিট্যান্স প্রবাহে ৫৮ দশমকি ১ শতাংশের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।
২০২৬ সালের ১ থেকে ৩ নভেম্বরের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৫২১ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৩৩০ মিলিয়ন মার্কিন ডলার।
শুধু ৩ নভেম্বর একদিনেই প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৬১ মিলিয়ন মার্কিন ডলার।
রেমিট্যান্স প্রবাহের এ ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!