নতুন সাজে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। কালো পোশাকে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিজের ভিন্ন এক ব্যক্তিত্বের কথা জানিয়েছেন তিনি। ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
কদিন আগেই শুটিং স্পটে গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যাওয়ার ঘটনায় আলোচনায় এসেছিলেন ফারিয়া। বিষয়টি নিয়ে নিজের ব্যাখ্যাও দিয়েছিলেন এই অভিনেত্রী। এবার নতুন লুকে ছবি প্রকাশ করে আবারও আলোচনায় তিনি।
ফারিয়ার এবারের সাজে ছিল কালো রঙের ডিপ ভি-নেক বডিস্যুট ও ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজার। সঙ্গে ছিল কালো শিয়ার টাইটস, ঝলমলে স্ট্র্যাপের হাই হিল, বড় হুপ কানের দুল। চুল ছিল পরিপাটি করে খোঁপা বাঁধা। ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, কোনো লিফটে দাঁড়িয়েই সেগুলো তুলেছেন অভিনেত্রী।
সাজের মতো ক্যাপশনেও নিজের ভিন্ন রূপের ইঙ্গিত দিয়েছেন ফারিয়া। ছবিগুলোর সঙ্গে তিনি লিখেছেন, ‘এটা আমার অন্য এক ব্যক্তিত্ব।’
ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া
ফারিয়ার নতুন লুক দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ প্রশংসা করছেন, আবার কেউ নেতিবাচক মন্তব্যও করছেন। এক অনুসারী ছবিগুলোর প্রশংসা করে লিখেছেন, ‘ছবিগুলো অসাধারণ। যদিও কিছু নেতিবাচক কমেন্ট দেখছি, এটা দুঃখজনক।’ আরেক ভক্তের মন্তব্য, ‘অনেক সাহসী ও আবেদনময়ী দেখাচ্ছে।’
অন্যদিকে, কয়েকজন অনুসারী তাঁকে কটাক্ষও করেছেন। তবে এসব মন্তব্যে অভিনেত্রী কোনো প্রতিক্রিয়া দেখিয়েছেন—এমন তথ্য পাওয়া যায়নি।
পোস্ট দেওয়ার চার ঘণ্টার মধ্যে ফেসবুকে ছবিগুলোতে প্রায় তিন হাজার প্রতিক্রিয়া পড়ে। মন্তব্যের সংখ্যা ছাড়িয়ে যায় দুই শ। ইনস্টাগ্রামে একই ছবির পোস্টে প্রতিক্রিয়া ছিল পাঁচ হাজারের বেশি।
‘লজ্জা’ সিনেমার কাজ চলছে
বর্তমানে নুসরাত ফারিয়ার হাতে রয়েছে ‘লজ্জা’ সিনেমার কাজ। এম এইচ খোকনের পরিচালনায় ছবিটির শুটিং শুরু হয়েছে কিছুদিন আগে। এতে ফারিয়ার সঙ্গে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!