বিনোদন

শাড়ি-গাজরায় স্নিগ্ধ জয়া, ক্যাপশনে ‘পিরিতের বেদনা’

আপডেট: অক্টো ২১, ২০২৬ : ০৫:৪৯ এএম ৮ ০
শাড়ি-গাজরায় স্নিগ্ধ জয়া, ক্যাপশনে ‘পিরিতের বেদনা’

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন-সচেতনতা ও নিজস্ব সাজপোশাকের জন্যও নিয়মিত আলোচনায় থাকেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কখনো আধুনিক পোশাকে, আবার কখনো বাঙালি ঐতিহ্যের আবহে ধরা দেন তিনি। এবার অফহোয়াইট শাড়ি, খোলা চুলে বেলি ফুলের গাজরা আর কাব্যিক ক্যাপশনে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সাজের একটি ভিডিও প্রকাশ করেছিলেন জয়া। এবার সেই সাজে তোলা কয়েকটি স্থিরচিত্র ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। ছবিগুলোতে তাঁর স্নিগ্ধ উপস্থিতি ও বাঙালি সাজের সৌন্দর্য ফুটে উঠেছে।

জয়ার পরনে ছিল অফহোয়াইট সুতি শাড়ি। শাড়ির পাড়জুড়ে ধূসর-গোলাপি নকশা, আর ব্লাউজেও রাখা হয়েছে শাড়ির সঙ্গে মানানসই সাজ। কানে ভারী দুল, হাতে অলংকার আর খোলা চুলে বেলি ফুলের গাজরা—সব মিলিয়ে ঐতিহ্যবাহী বাঙালি সাজে আলাদা সৌন্দর্য যোগ করেছে।

ছবিগুলোতে কখনো পেছন ফিরে চুলের গাজরা দেখিয়েছেন জয়া, কখনো আবার মুচকি হাসিতে ক্যামেরার দিকে তাকিয়েছেন। তাঁর বিভিন্ন ভঙ্গির ছবিগুলো ভক্তদের নজর কেড়েছে।

তবে ছবির পাশাপাশি আলোচনায় এসেছে জয়ার ক্যাপশনও। বাউল সম্রাট শাহ আবদুল করিমের জনপ্রিয় গানের পঙ্‌ক্তি জুড়ে দিয়ে তিনি লিখেছেন, ‘সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কি বেদনা’।

জয়ার স্নিগ্ধ সাজের সঙ্গে প্রেম-বিরহের আবহে লেখা এই ক্যাপশন ছবিগুলোতে যোগ করেছে অন্য রকম মাত্রা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা তাঁর সৌন্দর্য ও সাজের প্রশংসা করছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!