বিনোদন

সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনে পরীমনির জন্মদিন উদ্‌যাপন

আপডেট: অক্টো ২৪, ২০২৬ : ০৬:১২ এএম ১ ০
সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনে পরীমনির জন্মদিন উদ্‌যাপন

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিন আজ শনিবার (২৪ অক্টোবর)। বিশেষ এই দিনের প্রথম প্রহর সন্তানদের সঙ্গে ঘরোয়া পরিবেশে উদ্‌যাপন করেছেন তিনি। জন্মদিনের সেই আনন্দঘন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন এই অভিনেত্রী।

শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। সেখানে দেখা যায়, লাল রঙের গাউন পরে হাসিমুখে জন্মদিনের কেক কাটছেন তিনি। এ সময় তাঁর দুই সন্তান ছেলে পূণ্য ও মেয়ে প্রিয়মও পাশে ছিল।

কেক কাটার মুহূর্তে মাকে ভালোবাসায় ভরিয়ে দেয় দুই সন্তান। তাদের আদর ও চুম্বনে জন্মদিনের আয়োজন হয়ে ওঠে আরও আবেগঘন। ভিডিওতে পরিবারের সঙ্গে পরীমনির আনন্দময় মুহূর্তগুলো ধরা পড়ে।

ভিডিওটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।

ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই পেরিয়েছেন পরীমনি। তবে সাম্প্রতিক সময়ে দুই সন্তানকে ঘিরেই তাঁর জীবনের বড় অংশজুড়ে রয়েছে আনন্দ ও ব্যস্ততা। সন্তানদের সঙ্গে জন্মদিনের এই ঘরোয়া উদ্‌যাপনেও সেই ভালোবাসার প্রতিফলন দেখা গেছে।

এর আগে বিভিন্ন সময়ে দেশে-বিদেশে জমকালো আয়োজনে জন্মদিন পালন করে আলোচনায় এসেছেন এই নায়িকা। তবে এবারের জন্মদিনের সূচনা হলো ভিন্নভাবে—বড় কোনো আয়োজনের বদলে সন্তানদের সঙ্গ আর পারিবারিক ভালোবাসায়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!