হ্যালোইন উৎসবের আবহে ভিন্ন এক সাজে ধরা দিলেন ঢালিউডের চিত্রনায়িকা অপু বিশ্বাস। কালো গাউন, গাঢ় মেকআপ আর রহস্যময় অভিব্যক্তিতে তাঁর নতুন লুক নজর কেড়েছে ভক্তদের।
গতকাল শনিবার নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলোতে তাঁকে দেখা গেছে গথিক ধাঁচের সাজে। কুচকুচে কালো লেসের গাউন পরে ঝুলন্ত বাতির নিচে সোফায় শুয়ে আছেন তিনি। অন্য একটি ছবিতে হাতে প্রাচীন নকশার লণ্ঠন নিয়ে রহস্যময় দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাঁকে।
এই সাজে অপুর চোখে ছিল কনটাক্ট লেন্স, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। গাঢ় মেকআপ ও ক্লাসিক ওয়েভ হেয়ারস্টাইল তাঁর চেহারায় যোগ করেছে ভিন্ন মাত্রা।
ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে সাড়া পড়ে। অনেকে তাঁর নতুন সাজের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ মন্তব্যে জানিয়েছেন বিস্ময়।
ফ্যাশন ও সাজসজ্জায় নানা সময়ে ভিন্নতা নিয়ে হাজির হন অপু বিশ্বাস। এবার হ্যালোইন উপলক্ষে তাঁর এই রহস্যময় উপস্থিতিও ভক্তদের নজর কেড়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!