বিনোদন

কুকুরের সঙ্গে ইংরেজি চর্চা তটিনীর

আপডেট: নভে ০৩, ২০২৬ : ০৫:১৩ এএম ৮ ০
কুকুরের সঙ্গে ইংরেজি চর্চা তটিনীর

ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। অভিনয়ের পাশাপাশি গানেও দক্ষ তিনি। মাঝেমধ্যে খালি গলায় গান গেয়ে ভক্তদের মুগ্ধ করেন। এবার শুটিংয়ের ফাঁকে কুকুরের সঙ্গে ইংরেজিতে কথা বলার একটি মজার ভিডিও প্রকাশ করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

গত রোববার (১ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করেন তটিনী। সেখানে দেখা যায়, রাতের আবছা আলোয় দুটি কুকুরের সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলার চেষ্টা করছেন তিনি।

ভিডিওতে তটিনীকে বলতে শোনা যায়, ‘ইংরেজি কঠিন? না। আমি আসলে ওকে বোঝানোর চেষ্টা করছিলাম, ও দেখতে সুন্দর ও নিষ্পাপ; কিন্তু আসলে তেমন নয়। ওর চোখের মধ্যে আগ্রাসী ভাব আছে।’

এরপর দর্শকদের উদ্দেশে তিনি জানতে চান, তাঁর ইংরেজি ঠিক হয়েছে কি না। একটি কুকুরকে নিজের বন্ধু বলেও পরিচয় করিয়ে দেন অভিনেত্রী। তবে কুকুরটির নাম জানেন না বলে জানান তিনি।

শুরুতে কুকুরটিকে আগ্রাসী মনে হলেও পরে সেটিকে শান্ত বুঝতে পারেন তটিনী। এরপর হাত দিয়ে কুকুরটিকে আদর করেন। অন্য কুকুরটিকে দেখতে হলিউড তারকা কাইলি জেনারের মতো লাগে বলেও মজা করেন তিনি।

তটিনীর ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি ইতিমধ্যে ৩ লাখ ৭৫ হাজারের বেশি বার দেখা হয়েছে। পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন ১৭ হাজারের বেশি ব্যবহারকারী। ভিডিওটি নিয়ে মন্তব্যও করেছেন অনেকে।

এদিকে তটিনীকে সামনে দেখা যাবে ‘মন দুনিয়া’ নাটকে। ইমরাউল রাফাত পরিচালিত নাটকটিতে তাঁর সহশিল্পী তৌসিফ মাহবুব। আগামী মঙ্গলবার নাটকটির টিজার প্রকাশের কথা রয়েছে। আর নাটকটি মুক্তি পাওয়ার কথা ৬ নভেম্বর, ক্যাপিটাল ড্রামায়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!