বিনোদন

নিজের সাক্ষাৎকার দেখলেই ‘ক্রিঞ্জ’ লাগে শবনম ফারিয়ার

আপডেট: নভে ০৪, ২০২৬ : ০৬:০৫ এএম ৬ ০
নিজের সাক্ষাৎকার দেখলেই ‘ক্রিঞ্জ’ লাগে শবনম ফারিয়ার

অভিনেত্রী শবনম ফারিয়া নিজের সাক্ষাৎকার দেখতে স্বস্তি বোধ করেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেজে নিজের সাক্ষাৎকার চোখে পড়লে সেটি লুকিয়ে দেন তিনি। সম্প্রতি ফেসবুকে এক পোস্টে নিজের এমন অস্বস্তির কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

ফেসবুক পোস্টে শবনম ফারিয়া লেখেন, ‘বিভিন্ন পেজ থেকে আমার নিজের ইন্টারভিউ আমার হোম পেইজে আসলে এত ক্রিঞ্জ লাগে! নট ইন্টারেস্টেড দিয়ে হাইড করে দেই!’

নিজের এই অনুভূতির কারণও ব্যাখ্যা করেছেন তিনি। ফারিয়ার ভাষ্য, ‘আমারই এমন লাগে, অন্যদের জানি কেমন লাগে। বিশ্বাস করেন এজন্য আমি কোন পডকাস্টে যাই না, একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে।’

অভিনেত্রীর এমন পোস্টের পর মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। নিজের সাক্ষাৎকার দেখতে ভালো না লাগলেও তাঁর কথা শুনতে ভালো লাগে বলে জানিয়েছেন অনেকে। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘কি বলেন আমার তো আপনার কথা শুনতে ভালোই লাগে।’ আরেকজন লিখেছেন, ‘আপনার কথাগুলো সুন্দর ভালো লাগে।’

যেভাবে অভিনয়ে শবনম ফারিয়া

টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন শবনম ফারিয়া। ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোটপর্দায় অভিষেক হয় তাঁর।

২০১৮ সালে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে এই অভিনেত্রীর। ছবিতে অভিনয়ের জন্য বাচসাস পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী এবং মেরিল-প্রথম আলো পুরস্কারে শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে পুরস্কার পান তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!