ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump। তবে তিনি সতর্ক করে বলেছেন, ইরানে মার্কিন সামরিক অভিযানের কাজ এখনও সম্পূর্ণ শেষ হয়নি।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম Fox News-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার মনে হয় ইরান যুদ্ধ শেষের পথে। আমি দেখতে পাচ্ছি, এই যুদ্ধ শেষের খুব কাছাকাছি পৌঁছে গেছে।”
তিনি আরও বলেন, “যদি এখনই আমরা ইরান থেকে সব কার্যক্রম গুটিয়ে নিই, তাহলে দেশটির পুনর্গঠনে অন্তত ২০ বছর সময় লাগবে। আমরা এখনও আমাদের কাজ শেষ করিনি। তবে তারা খুব জোরালোভাবে একটি চুক্তিতে পৌঁছাতে চাইছে।”
ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে United States ও Israel যৌথভাবে Iran-এ সামরিক অভিযান শুরু করে। টানা ৪০ দিন সংঘাত চলার পর উভয় পক্ষ ৭ এপ্রিল থেকে ১৪ দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়।
এই যুদ্ধবিরতাকে স্থায়ী শান্তিচুক্তিতে রূপ দেওয়ার লক্ষ্যে গত ১১ এপ্রিল Islamabad-এ বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। বৈঠকটি প্রায় ২২ ঘণ্টা ধরে চললেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা চুক্তি স্বাক্ষর ছাড়াই আলোচনা শেষ হয়।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, খুব শিগগিরই ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠকে বসতে পারেন দুই দেশের প্রতিনিধিরা। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী আলোচনায় একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!