ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিজেদের প্রায় ২৭০ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরান। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৩ লাখ কোটি টাকা। মঙ্গলবার বিপ্লবী গার্ড–সংশ্লিষ্ট বার্তাসংস্থা তাসনিম নিউজ এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানায়।
ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহজেরানি বলেন, প্রাথমিক হিসাব অনুযায়ী অবকাঠামোসহ বিভিন্ন খাতে এই ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। তবে চূড়ান্ত হিসাব এখনও প্রস্তুত হয়নি এবং তা পরিবর্তিত হতে পারে।
তিনি জানান, ক্ষয়ক্ষতির মধ্যে হামলায় ক্ষতিগ্রস্ত ভবন, অবকাঠামো এবং যুদ্ধের কারণে বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক লোকসান অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো এখনো বিস্তারিত মূল্যায়ন চালিয়ে যাচ্ছে।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় ক্ষতিপূরণের বিষয়টি উত্থাপন করা হয়।
তবে দীর্ঘ আলোচনার পরও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এতে যুদ্ধবিরতির পর পুনরায় সংঘাত শুরুর আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সূত্র: বিবিসি
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!