ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পরিকল্পনার কথা আবারও উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ক্ষেত্রে ইরান সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
গতকাল অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে রিপাবলিকান পার্টির ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এ মন্তব্য করেন।
সমাবেশে ট্রাম্প বলেন, ইরানের ইউরেনিয়াম কীভাবে যুক্তরাষ্ট্রে আনা হবে—এ নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। এর জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে ইরানে গিয়ে দেশটির সহযোগিতায় ইউরেনিয়াম সংগ্রহ করবে। “আমরা ইরানের সঙ্গে মিলে সেটি সংগ্রহ করব এবং খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে নিয়ে আসব,” বলেন তিনি।
তবে এ বিষয়ে ইরানের অবস্থান ভিন্ন। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান তাদের ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে সম্মত হয়েছে। কিন্তু তেহরান তাৎক্ষণিকভাবে সেই দাবি নাকচ করে জানায়, তাদের ইউরেনিয়াম দেশের বাইরে নেওয়া হবে না।
আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে, যার পরিশুদ্ধতার মাত্রা প্রায় ৬০ শতাংশ। পরমাণু অস্ত্র তৈরির জন্য এই মাত্রা ৯০ শতাংশে উন্নীত করতে হয়।
সাম্প্রতিক এই বক্তব্যের মাধ্যমে ইরানের ইউরেনিয়াম নিয়ে নিজের আগের অবস্থানই পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!