ভিজিটর ভিসা (B1/B2) নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে দেশটির কোনো নিয়োগকর্তার অধীনে কাজ করা বা পারিশ্রমিক গ্রহণ করা অনুমোদিত নয় বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
আজ শনিবার (২ মে) ভিসা সংক্রান্ত এক বার্তায় দূতাবাস এ তথ্য জানায়। বার্তায় বলা হয়, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু নির্দিষ্ট ব্যবসায়িক কার্যক্রম করা গেলেও কোনো ধরনের চাকরি বা আয়মূলক কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
দূতাবাসের তথ্য অনুযায়ী, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করে ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনা, দরকষাকষি এবং বিভিন্ন সম্মেলন বা সভায় অংশগ্রহণ করা যাবে। তবে যুক্তরাষ্ট্রে থেকে কোনো প্রতিষ্ঠান বা নিয়োগকর্তার জন্য কাজ করা বা বেতন গ্রহণ করা আইনত অনুমোদিত নয়।
ভিসা নীতিমালা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়ে দূতাবাস জানায়, নিয়ম ভঙ্গ করলে ভবিষ্যতে ভিসা বাতিলসহ অন্যান্য জটিলতা তৈরি হতে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!