কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এক বিশাল শপথ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরও পাঁচজন নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। তারা হলেন—দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। শপথগ্রহণের তালিকায় শুভেন্দুর পরেই ছিলেন দিলীপ ঘোষ।
গত ৪ মে রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ২০৭টি আসন পেয়ে বিজেপি ক্ষমতায় আসে বলে জানানো হয়। এর পর থেকেই নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা চলছিল।
দলীয় সূত্রের বরাতে জানা যায়, শপথের আগে বিধায়ক দলের বৈঠকে শুভেন্দু অধিকারীকেই পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়। পরে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে।
অনুষ্ঠানে বক্তব্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, দলীয় প্রস্তাবনার ভিত্তিতেই নেতৃত্ব নির্বাচন করা হয়েছে এবং সকলের মতামতেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!