ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে এক বছরের জন্য বিয়েতে স্বর্ণ কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। তার মতে, অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে এবং আমদানি নির্ভরতা হ্রাস করে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
রোববার (১০ মে) দেওয়া এক বক্তব্যে মোদি বলেন, বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ভারতকে ব্যয় নিয়ন্ত্রণে আরও সচেতন হতে হবে। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে। তাই সাশ্রয়ী জীবনযাপন এখন সময়ের দাবি।”
তিনি আরও উল্লেখ করেন, করোনা মহামারির সময় যেভাবে মানুষ ‘ওয়ার্ক ফ্রম হোম’, অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সে অভ্যস্ত হয়েছিল, সেই কার্যকর অভ্যাসগুলো আবারো জাতীয় স্বার্থে গ্রহণ করা উচিত।
অর্থনীতিতে চাপ কমাতে বিয়েতে স্বর্ণ কেনা এক বছরের জন্য বন্ধ রাখার আহ্বান জানিয়ে মোদি বলেন, এতে বৈদেশিক মুদ্রার অপচয় কমবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া ভোজ্যতেলের ব্যবহার কমানো এবং রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে প্রাকৃতিক কৃষি ব্যবস্থার দিকে এগোনোর পরামর্শও দেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সরকারের এই আহ্বানকে অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে দেখা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!