নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি যাত্রীবাহী উড়োজাহাজের চাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ সোমবার (১১ মে) স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে আসা তুরস্কের জাতীয় পতাকাবাহী বিমান পরিষেবা সংস্থা টার্কিশ এয়ারওয়েজ–এর উড়োজাহাজটি অবতরণের সময় রানওয়ে স্পর্শ করার পরপরই এর একপাশের দুই চাকায় আগুন ধরে যায়।
উড়োজাহাজটিতে ২৭৭ জন যাত্রী এবং ১১ জন ক্রু ছিলেন। অবতরণের পরপরই জরুরি নির্গমন পথ খুলে দেওয়া হলে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে কয়েকজন যাত্রী সামান্য আহত হন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষ ও দমকল বাহিনীর দ্রুত হস্তক্ষেপে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে নিরাপত্তা কর্মীরা পুরো উড়োজাহাজটি রানওয়ে থেকে সরিয়ে নেয়।
ঘটনার পর রানওয়ে সাময়িকভাবে বন্ধ থাকায় বিমান চলাচল ব্যাহত হয় এবং কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে আটকে রাখা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!