আন্তর্জাতিক

গোপনে ইরানে হামলা চালিয়েছে সৌদি আরব: রয়টার্সের প্রতিবেদন

আপডেট: মে ১৩, ২০২৬ : ০৫:৪৮ এএম
গোপনে ইরানে হামলা চালিয়েছে সৌদি আরব: রয়টার্সের প্রতিবেদন

যুদ্ধ পরিস্থিতির মধ্যে Iran-এ গোপনে একাধিক হামলা চালিয়েছে Saudi Arabia—এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা Reuters।

রয়টার্সের বুধবার (১৩ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা দুই কর্মকর্তা জানিয়েছেন—গত মার্চে সৌদি আরব ইরানের ভেতরে কয়েক দফা গোপন হামলা চালায়। এর জবাবে ইরানও সৌদি আরবের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা করে।

প্রতিবেদনে দাবি করা হয়, এই ঘটনাকে সৌদি আরবের ইতিহাসে ইরানের ভূখণ্ডে প্রথম সরাসরি হামলা হিসেবে দেখা হচ্ছে। তবে কোন স্থাপনা বা স্থানে হামলা হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।

আরেক পশ্চিমা কর্মকর্তা রয়টার্সকে জানান, মার্চের শেষ দিকে সৌদি আরব ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়। এরপর কূটনৈতিক তৎপরতা ও উত্তেজনা প্রশমনের উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তার প্রায় এক সপ্তাহ আগে থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমতে শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!