জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য প্রচার করে। বিবৃতিতে বলা হয়, ‘শত্রুর আগ্রাসনের জবাবে জর্ডানে মার্কিন সেনাবাহিনীর যোগাযোগব্যবস্থা ও জ্বালানি সংরক্ষণাগারকে লক্ষ্য করে আত্মঘাতী (কামিকাজি) ড্রোন ব্যবহার করা হয়েছে।’
তবে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা এ বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা জর্ডানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!