আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে তিন তেলবাহী জাহাজ থামানোর দাবি ইরানের

আপডেট: জুলা ২৯, ২০২৬ : ০৫:০৬ এএম
হরমুজ প্রণালীতে তিন তেলবাহী জাহাজ থামানোর দাবি ইরানের

হরমুজ প্রণালীতে তিনটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেগুলো থামিয়ে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। ইরানি গণমাধ্যমের বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

তাসনিম সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, আইআরজিসির নৌবাহিনীর দাবি অনুযায়ী, সতর্কবার্তা উপেক্ষা করে অনিরাপদ ও অবৈধ নৌপথ ব্যবহার করায় ওই তিনটি তেলবাহী জাহাজের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

আইআরজিসি জানিয়েছে, অভিযানের মাধ্যমে জাহাজগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে। তবে জাহাজগুলোর পরিচয়, মালিকানা, গন্তব্য কিংবা হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা কিছুটা কমে এলেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীকে ঘিরে এ ঘটনার ফলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!