আন্তর্জাতিক

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩

আপডেট: জুলা ২৯, ২০২৬ : ০৫:০৯ এএম
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩

জাপানে মঙ্গলবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ তথ্য জানিয়েছেন।

বুধবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, “এ পর্যন্ত ভূমিকম্পে ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।” বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ভূমিকম্পে জাপানের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্যোগকবলিত এলাকাগুলোতে উদ্ধারকারী দল তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের সন্ধান এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানতে কাজ করছেন জরুরি সেবাকর্মীরা।

সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!