যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় দুই দেশকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।
বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি সাংবাদিকদের এ তথ্য জানান। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, তাহির আন্দরাবি বলেন, এমওইউয়ের আওতায় সংশ্লিষ্ট সব পক্ষকে পুনরায় আলোচনায় ফিরিয়ে আনতে ইসলামাবাদ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, সমঝোতা স্মারকে উল্লেখিত কৌশলগত পর্যায়ের আলোচনা আয়োজনের প্রতিশ্রুতি বাস্তবায়নে সংশ্লিষ্ট দেশগুলোকে উৎসাহিত করছে পাকিস্তান। এ প্রক্রিয়ার মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানে অগ্রগতি হবে বলে আশা করছে ইসলামাবাদ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!