আন্তর্জাতিক

নেপালের বন্যায় ৩৬ লাখ ডলারের বেশি মানবিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

আপডেট: আগ ৩০, ২০২৬ : ০৬:৫৩ এএম
নেপালের বন্যায় ৩৬ লাখ ডলারের বেশি মানবিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ভয়াবহ বন্যায় নেপালে শত শত মানুষের প্রাণহানি ও প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ হওয়ার পর দেশটির জন্য ৩৬ লাখ ডলারের বেশি মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে এ সহায়তা দেওয়া হবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘নেপালের জনগণের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। জীবন রক্ষাকারী মানবিক সহায়তা হিসেবে ৩৬ লাখ ডলারের বেশি দেওয়া হচ্ছে।’

মার্কিন সহায়তার আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ হাজার পরিবারকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত জরুরি খাদ্য সহায়তা দেওয়া হবে। নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ এখনো নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি খাদ্যসহ অন্যান্য মানবিক প্রয়োজন মেটাতে এই সহায়তা ব্যবহার করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!