স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৯ জনের সবার পরিচয় শনাক্ত করেছে কর্তৃপক্ষ। গত বুধবারের ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে সর্বশেষ আরও তিনজনের পরিচয় নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে সোমবার শনাক্তকরণের কাজ শেষ হয়।
চলতি শতাব্দীতে ইউরোপের অন্যতম প্রাণঘাতী রেল দুর্ঘটনা এটি। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের দীর্ঘ সময় কাজ করতে হয়েছে। স্বজনদেরও অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ও বেদনাদায়ক সময়। কোনো কোনো ক্ষেত্রে মরদেহের বিচ্ছিন্ন অংশ পরীক্ষা করেও পরিচয় নিশ্চিত করা হয়েছে।
মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিহত ব্যক্তিদের শনাক্তকরণের দায়িত্বে থাকা পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি আইনি সংস্থা সোমবার রাতে এক বিবৃতিতে সর্বশেষ শনাক্ত হওয়া তিনজনের পরিচয় প্রকাশ করে। তাঁদের মধ্যে দুজন অস্ট্রেলীয় এবং একজন জাপানি নাগরিক।
দুর্ঘটনায় নিহত ৬৯ জনের মধ্যে ৫৪ জন স্পেনের নাগরিক এবং ১৫ জন বিদেশি। বিদেশি নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের চারজন, অস্ট্রেলিয়ার দুজন ও জাপানের দুজন রয়েছেন। এ ছাড়া আর্জেন্টিনা, কানাডা, ফ্রান্স, মেক্সিকো, পর্তুগাল, তিউনিসিয়া ও চেক প্রজাতন্ত্রের একজন করে নাগরিক নিহত হয়েছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!