বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন উপলক্ষে রাজধানীর সার্বিক নিরাপত্তা জোরদারে ২০ প্লাটুন সদস্য মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
আজ মঙ্গলবার বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা এবং উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদ্যাপন নির্বিঘ্ন রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
মোতায়েন করা হয়েছে রমনা বটমূলে ও আশপাশের এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ গেট, দোয়েল চত্বর, শাহবাগের বাংলাদেশ জাতীয় জাদুঘর, শহীদ জিয়া শিশু পার্ক, রমনা মঞ্চ এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকায়।
এছাড়া রমনা বটমূলে ছায়ানট-এর আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানস্থলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে দায়িত্ব পালন করছে বিজিবি। একই সঙ্গে শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ পরিবেশে নববর্ষ উদ্যাপনের জন্য সবাইকে আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!