কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম-এ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তিনি সেখানে পৌঁছান।
এর আগে সকাল ১০টায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের কথা থাকলেও তিনি সরাসরি ঢাকা থেকে টাঙ্গাইলে যান। পরে দুপুরে কৃষি মেলা উদ্বোধনের পর মাজার জিয়ারত করার কথা রয়েছে।
জানা গেছে, সারাদেশে প্রি-পাইলটিং কর্মসূচির আওতায় ১০টি উপজেলার ১১টি ব্লকে প্রায় ৩৫ হাজার কৃষকের মধ্যে প্রাথমিকভাবে কৃষক কার্ড বিতরণ করা হবে। এর অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ ব্লকে ১ হাজার ৪৫৩ জন কৃষকের মধ্যে এ কার্ড দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে ১৫ জন কৃষকের কাছে কৃষক কার্ড তুলে দেওয়ার কথা রয়েছে। এ কার্ডের মাধ্যমে কৃষকেরা সরকারি প্রণোদনার অর্থ সরাসরি পেতে পারবেন। ভবিষ্যতে ধাপে ধাপে সারাদেশে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!