মেজর (অব.) আখতারুজ্জামান রচিত ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে লেখক মেজর (অব.) আখতারুজ্জামান বইটি লেখার প্রেক্ষাপট, উদ্দেশ্য ও বিষয়বস্তু তুলে ধরেন। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ উন্নয়ন, রাজনৈতিক দিকনির্দেশনা ও সামাজিক অগ্রগতির নানা দিক বিবেচনায় রেখে বইটি রচনা করা হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা আ ন ম সামছুল ইসলাম এবং দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্য নেতারা।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, বইটি পাঠকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং দেশের উন্নয়ন ও গঠনমূলক চিন্তায় ভূমিকা রাখবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!