জাতীয়

পহেলা বৈশাখ জাতিসত্তার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব: সংস্কৃতিমন্ত্রী

আপডেট: এপ্রি ১৫, ২০২৬ : ০৫:৩৩ এএম
পহেলা বৈশাখ জাতিসত্তার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব: সংস্কৃতিমন্ত্রী

পহেলা বৈশাখ বাঙালির জাতিসত্তার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
 তিনি বলেন, এই উৎসব আমাদের ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করে। মঙ্গলবার পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ শেষে তিনি এ কথা বলেন। সংস্কৃতিমন্ত্রী বলেন, বৈশাখী শোভাযাত্রা শুধু আনন্দের আয়োজন নয়; এটি অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধের প্রতীক। পুরোনো বছরের গ্লানি ও জীর্ণতা পেছনে ফেলে নতুন আশা ও উদ্দীপনা নিয়ে নতুন বছরের সূচনা ঘটে এই উৎসবের মধ্য দিয়ে।

তিনি আরও বলেন, ভোরের নতুন সূর্যের আলোয় সারা দেশে নবউদ্দীপনায় উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।
শোভাযাত্রায় অংশ নেওয়া সবার প্রতি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান মন্ত্রী।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!