বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন।
বুধবার ঢাকা সেনানিবাসে সেনাসদরে অনুষ্ঠিত এই সাক্ষাতে রাষ্ট্রদূত প্রতিনিধিদলসহ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করা হয়। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা শিল্প, সামরিক প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, এই ধরনের বৈঠক দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!