বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির ৮টি ফ্ল্যাগশিপ কর্মসূচি নিয়ে প্রস্তুত করা বুকলেটের একটি কপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে।
বুধবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার আনুষ্ঠানিকভাবে এই বুকলেট তুলে দেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।
একই সঙ্গে দলের নবনির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছেও বুকলেটটি বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, চলমান কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে সহায়ক হিসেবেই এটি প্রস্তুত করা হয়েছে।
উদ্যোক্তারা জানান, তথ্যপ্রবাহ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার ও বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্কের উদ্যোগে বুকলেটটি প্রকাশ করা হয়েছে।
বুকলেটে দলের নির্বাচনী প্রচারণায় ঘোষিত বিভিন্ন কর্মসূচি ও সরকারের গৃহীত উদ্যোগ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ, ক্রীড়া উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কল্যাণমূলক কার্যক্রমের বিস্তারিত তথ্য।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!